ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • প্রতারকের জালে রিমি সেন, খুইয়েছেন ৪ কোটি রুপি

    প্রতারকের জালে রিমি সেন, খুইয়েছেন ৪ কোটি রুপি
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আর্থিক প্রতারণার শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হলেন বলিউড অভিনেত্রী রিমি সেন। তিনি মুম্বাইয়ের গোরেগাঁও এলাকার রৌণক যতীন ভ্যাস নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ রুপি প্রতারণার অভিযোগ এনে মামলা করেছেন।

    বিনিয়োগের নাম করে ঠকানো হয়েছে দাবি করে রিমি বলেন, তিন বছর আগে আন্ধেরির এক জিমে তার সঙ্গে যতীন ভ্যাস নামে ওই প্রতারকের আলাপ হয়। তার কিছু দিন পরে ভ্যাস রিমিকে তার একটি নতুন ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগের প্রস্তাব দেন। প্রতিশ্রুতি দেন ২৮ থেকে ৩০ শতাংশ লাভ আসবে সেই বিনিয়োগে। নিজের প্রযোজনা সংস্থার টাকায় ওই বিনিয়োগ করেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, লাভের কোনও টাকাই পাননি তিনি। ফেরত পাননি বিনিয়োগের টাকাও।

    অভিযোগ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও যতীন ভ্যাসের কাছ থেকে কোন টাকা ফেরত পাননি রিমি। একাধিকবার তাকে কল করলেও অভিনেত্রীর ফোনকল উপেক্ষা করতে থাকেন ওই প্রতারক। এরপরই ফোন বন্ধ আসে। এতে রিমির বুঝতে বাকি থাকে না, ব্যবসায়ী পরিচয়ের আড়ালে যতীন মূলত একজন প্রতারক। সেটা বুঝতে পেরেই আইনের আশ্রয় নেন রিমি। পুলিশ যতীনকে ধরতে অভিযান চালাচ্ছে।
    সূত্র : আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমস।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ