ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • হাজারো মানুষের ভিড়ে জাতীয় খেলা হাডুডু’তে মেতেছে জেলেরা

    হাজারো মানুষের ভিড়ে জাতীয় খেলা হাডুডু’তে মেতেছে জেলেরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় অনেক বছর পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা হাডুডু’তে মেতেছে জেলেরা। বৃহস্পতিবার বিকেলে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা হয়। হাডুডু খেলা দেখতে ভিড় করে আশপাশের উৎসুক হাজারো মানুষ।

    খেলায় আলীপুর মৎস্য বন্দর একাদশের বিপক্ষে জয় পায় মহিপুর মৎস্য বন্দর একাদশ। এর আগে, জেলেদের জাটকা আহরণে সচেতন করতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। 

    এতে অংশ নেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুমায়ূন কবির, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) আবুল কালাম আজাদ প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ