ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বরিশালে টিকার ২য় ডোজ গ্রহণকারীর সংখ্যা দেড়লক্ষাধিক

    বরিশালে টিকার ২য় ডোজ গ্রহণকারীর সংখ্যা দেড়লক্ষাধিক
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে করোনা দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ লাখ ৫৬ হাজার ১০৬ জন। আর সারাদেশে টিকার ডোজ গ্রহণকারীর মোট সংখ্যা ৩৫ লাখ ৯৩ হাজার ৫২৩। এরমধ্যে পুরুষ ২৩ লাখ ১২ হাজার ৭১০ এবং নারী ১২ লাখ ৮ হাজার ৮১৩ জন।

    অপরদিকে বরিশাল বিভাগে প্রথম ডোজ নিয়েছিলেন ২ লাখ ৫১ হাজার ৩৪৫ জন।
     
    এ ছাড়া এপর্যন্ত ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৯৭ হাজার ৩৩৭ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৬০ হাজার ৩৭০ এবং নারী ৩৬ হাজার ৯৬৭ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ১০ জন। এদের মধ্যে পুরুষ ৭ জন ও নারী ৩ জন।

    এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ লাখ ১ হাজার ৬১২ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৬ লাখ ৩৯ হাজার ৩৯৭ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৮ লাখ ৭ হাজার ৯৭৫ জন ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৯ লাখ ২০ হাজার ৪ জন।

    ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৯৯০ জন,প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৯ হাজার ২৩৩ জন।

    চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ লাখ ৪১ হাজার ১৫৯ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৭৮ হাজার ২০৪ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৫৩৬ জন, প্রথম ডোজ ৬ লাখ ৬৩ হাজার ৯৬৫ জন।

    রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ১৮ হাজার ১৬৭ জন, প্রথম ডোজ ৫ লাখ ৯৬ হাজার ৯৪৩ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ৯৫২ জন, প্রথম ডোজ ৭ লাখ ৩১ হাজার ৮৯ জন।

    বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৫৬ হাজার ১০৬ জন, প্রথম ডোজ ২ লাখ ৫১ হাজার ৩৪৫ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩০১ জন, প্রথম ডোজ ৩ লাখ ১ হাজার ১৫৬ জন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ