ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • চড়কাণ্ডে ফিল্ম অ্যাকাডেমি থেকে পদত্যাগ উইল স্মিথের

    চড়কাণ্ডে ফিল্ম অ্যাকাডেমি থেকে পদত্যাগ উইল স্মিথের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অস্কারের মঞ্চে চড় কাণ্ডের জেরে শুক্রবার (১ এপ্রিল) মোশন পিকচারস অ্যাকাডেমি থেকে পদত্যাগ করলেন আমেরিকান অভিনেতা উইল স্মিথ। সেই সঙ্গে তিনি জানালেন, কর্তৃপক্ষের যে কোনও রকম শাস্তির সিদ্ধান্ত তিনি মেনে নেবেন। 

    এদিন বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে স্মিথ বলেছেন, আমার আচরণের জন্য যে কোনও রকম সিদ্ধান্ত পুরোপুরি মেনে নেব। ৯৪ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে আমার কাজ হতবাক করা, বেদনাদায়ক এবং অমার্জনীয় ছিল।

    ফিল্ম একাডেমির প্রেসিডেন্ট ডেভিড রুবিন জানিয়েছেন, স্মিথের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। আমরা ১৮ এপ্রিল আমাদের পরবর্তী নির্ধারিত বোর্ড সভার আগে অ্যাকাডেমির আচরণের মান লঙ্ঘনের জন্য স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছি।
    অন্যদিকে তার বিবৃতিতে স্মিথ বলেন, আমি অ্যাকাডেমির আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। অন্যান্য মনোনীত এবং বিজয়ীদের তাদের অসাধারণ কাজের জন্য উদযাপন করার সুযোগ থেকে বঞ্চিত করেছি। 

    তিনি আরও বলেন, আমার খুব মন খারাপ। আমি তাদের উপর নজর ফিরিয়ে দিতে চাই যারা তাদের কৃতিত্বের জন্য মনোযোগের যোগ্য এবং অ্যাকাডেমিকে সিনেমার সৃজনশীলতা এবং শৈল্পিকতার মান রাখার জন্য শিল্পীদের দিকে নজর দিতে অনুরোধ করছি।

    স্মিথ বলেন, আমি যাদের আঘাত করেছি তাদের তালিকাটি দীর্ঘ এবং এতে ক্রিস, তার পরিবার, আমার অনেক প্রিয় বন্ধু এবং প্রিয়জন, উপস্থিত সকলে এবং বিশ্বব্যাপী দর্শকদের আঘাত করেছি।

    প্রসঙ্গত, অস্কারের মঞ্চে স্মিথের স্ত্রীকে নিয়ে মজা করছিলেন সঞ্চালক ক্রিস রক। নিজেকে সামলাতে না পেরে মঞ্চে উঠে সপাটে চড় মেরে বসেন উইল স্মিথ। তার এমন আচরণে অবাক গোটা বিশ্ব। জেদা পিঙ্কেট স্মিথের চুল নিয়ে মজা করছিলেন সঞ্চালক। উল্লেখ্য, এবারের আয়োজনে সেরা অভিনেতা হিসাবে অস্কার পান স্মিথ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ