ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বিয়ের জন্য নাক ফোঁড়ালেন পূজা চেরি!

    বিয়ের জন্য নাক ফোঁড়ালেন পূজা চেরি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়িকা পূজা চেরি নাক ফুঁড়িয়েছেন। খবরটা শুনে ভক্তদের মনে একটা প্রশ্ন উঁকি দিতে পারে। তা হলো- পূজা কি তবে বিয়ে করতে চলেছেন? কেননা অধিকাংশ ক্ষেত্রে বিয়ের আগ মুহূর্তেই নাক ফোঁড়ায় মেয়েরা।

    হ্যাঁ, পূজাও বিয়ের জন্যই নাক ফুঁড়িয়েছেন। তবে সেটা বাস্তবের বিয়ে না, সিনেমার বিয়ে। নতুন একটি সিনেমার জন্যই নাক ফুঁড়িয়েছেন তিনি। সিনেমাটির নাম ‘নাকফুল’। নাক ফোঁড়ানোর ভিডিও শেয়ার করে নায়িকা নিজেই এর বিস্তারিত তথ্য জানিয়েছেন।

    পূজা জানান, ৩ এপ্রিল থেকে ‘নাকফুল’ ওয়েব ফিল্মের শুটিং শুরু করবেন তিনি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবে এর শুটিং। এজন্যই সম্প্রতি নাক ফুঁড়িয়েছেন নায়িকা। এর অভিজ্ঞতার কথা জানিয়ে পূজা বলেন, ‘প্রথমে ভয় লেগেছিল। এখন তো ভালোই লাগছে। দেখতেও সুন্দর লাগছে।’

    ‘নাকফুল’ সিনেমার প্রসঙ্গে পূজা জানান, এটি রোম্যান্টিক ট্র্যাজেডি গল্পের সিনেমা। এক চঞ্চল মেয়ে ও ছন্নছাড়া ছেলের প্রেমের গল্প। এক পর্যায়ে বিয়েও করতে হয় পূজাকে। সেই বিয়েতে নাকফুল নিয়ে রয়েছে চমৎকার ঘটনা।

    সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। এটি পরিচালনা করছেন আলোক হাসান। প্রযোজনায় বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

    এদিকে আগামী রোজার ঈদে পূজা অভিনীত দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। একটি হলো শাকিব খানের সঙ্গে ‘গলুই’। অন্যটি সিয়াম আহমেদের সঙ্গে ‘শান’।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ