ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ডিসেম্বরে

    আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ডিসেম্বরে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    শনিবার (২ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য সংগ্রহ বই বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

    ওবায়দুল কাদের জানান, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। পাশাপাশি ২০২৩/২০২৪ সালে জাতীয় সংসদের দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

    ২০১৯ সালের ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে নবম বারের মতো দলের সভাপতি হন শেখ হাসিনা। সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন ওবায়দুল কাদের।

    উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৪১ থেকে বাড়িয়ে ৫১ করা হয়েছে। ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটির দুটি পদ বর্তমানে ফাঁকা আছে। এই দুই পদের দাবিবার কারা বা সম্মেলনের আগে পদ দুটি পূরণ হবে কিনা তা নিয়েও রয়েছে আলোচনা৷

    আসন্ন ২২তম সম্মেলনে সাধারণ সম্পাদকসহ বেশ কিছু পদে পরিবর্তনেরও আভাস রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ