ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • জালিয়াতির শিকার রাজকুমার

    জালিয়াতির শিকার রাজকুমার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাধারণ মানুষ থেকে তারকা, প্রতারণার হাত থেকে নিস্তার নেই কারও। নানা সময়ে নানা ধরনের প্রতারণার খবর উঠেও আসে। এবার সেই তালিকায় আরও একবার নাম লেখালেন অভিনেতা রাজকুমার রাও। শনিবার (২ এপ্রিল) তিনি টুইট করে জানিয়েছেন- তার প্যান কার্ড ব্যবহার করে কেউ ঋণ নিয়েছে। যে বিষয়ে তার বিন্দুমাত্রা ধারণা নেই।

    রাজকুমার টুইট করে লেখেন, আমার প্যান কার্ড ব্যবহার করে আড়াই হাজার টাকার ধার নেওয়া হয়েছে ব্যাংক থেকে। এর ফলে আমার ক্রেডিট স্কোরে সমস্যা হয়েছে। সেই টুইটে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেড (সিবিল)-এর কর্মকর্তাদের উল্লেখ করে তাদের সাহায্য চেয়েছেন রাজকুমার। সেই সঙ্গে এই প্রতারণার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করারও আবেদন জানিয়েছেন তিনি। 

    যদিও এখনও পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের থেকে কোনও উত্তর পাননি রাজকুমার। এর আগেও একবার অভিনেতার নাম করে ইমেল আইডি তৈরি করা হয়। ছবির চুক্তি বাবদ প্রায় ৩ কোটি টাকা আদায়ের চেষ্টাও করা হয়। সেইবারও রাজকুমার নিজে সেই প্রতারণার পর্দা ফাঁস করেন।

    বর্তমানে বেশকিছু ছবিতে কাজ করছেন রাজকুমার রাও। ‘হিট’, ‘মনিকা’, ‘ও মাই ডার্লিং’, ‘বেহেদ’-ছবির তালিকা লম্বা রাজকুমারের। সবকটি ছবিই এ বছর মুক্তি পাবে বলেই শোনা যাচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ