ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • বাপ্পার সুর ও ভিডিওতে আঁখির গান

    বাপ্পার সুর ও ভিডিওতে আঁখির গান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাপ্পা মজুমদার গান গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেন, যা প্রায় সবাই জানেন। এবার কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের জন্য নতুন গান তৈরির পাশাপাশি ভিডিও নির্দেশনা দিয়েছেন বাপ্পা।

    গানের শিরোনাম 'কেন এত ভয়'। কথা লিখেছেন মারুফ হাসান। সুর সংগীত করেছেন বাপ্পা মজুমদার। গানটি বাপ্পার 'বিউটিফুল ভয়েসেস সিজন ওয়ান' অ্যালবামের জন্য করা হয়েছে। এরই মধ্যে গানটির ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে বলে জানান বাপ্পা মজুমদার।

    তিনি বলেন, 'দারুণ গেয়েছে আঁখি, একদমই অন্যরকম। আমি ভীষণ খুশি তার পারফরম্যান্সে। মূলত আমার নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্যই গানটি করা হয়েছে। তাই নিজেই চেষ্টা করেছি যত্ন নিয়ে মিউজিক ভিডিওটি নির্মাণ করতে।'

    আঁখি আলমগীর বলেন, 'এর আগেও বাপ্পাদার সুরে গান গেয়েছি। কেন এত ভয় সুন্দর একটি গান। মিউজিক ভিডিওটি খুব চমৎকার হয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকের শুনতেও খুব ভালো লাগবে। আমি সত্যিই ভীষণ আশাবাদী গানটি নিয়ে।' আগামী ৭ এপ্রিল 'বাপ্পা মজুমদার' ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ