ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, পড়ে ছিল ২টি ককটেল হযরত শাহজালাল (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ কুয়াকাটায় ৩ দশকের বসতভিটা দখল চেষ্টার অভিযোগ
  • চকবাজারে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

    চকবাজারে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর পুরান ঢাকার চকবাজারে টিনের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১১টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট মিলে ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। 

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, পুরান ঢাকার চকবাজারের আশিক টাওয়ারের পাশে একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১১টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।

    ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

    ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রোববার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ