ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এসআইবিএল সিকিউরিটিজের নতুন প্রধান নির্বাহী আব্দুল হান্নান খান

    এসআইবিএল সিকিউরিটিজের নতুন প্রধান নির্বাহী আব্দুল হান্নান খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হয়েছেন আব্দুল হান্নান খান। 

    সম্প্রতি তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান। এর আগে তিনি ২০১৭ থেকে একই ব্যাংকে এসইভিপি ও কোম্পানি সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।  

    এছাড়া তিনি আল আরাফাহ ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও কোম্পানি সচিব, মানবসম্পদ বিভাগের প্রধান এবং ব্র্যান্ডিং ও মার্কেটিং বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।  

    ১৯৯১ সালে আল-বারাকা ব্যাংকে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। ব্যংকিং সেক্টরে ২৭ বছরেরও বেশি সময় কাজ করার ফলে তিনি ব্যাংক ও পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। 
    কোম্পানি সচিবের পাশাপাশি তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটি, বোর্ড অডিট কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটিরও সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 

    তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে বি.কম এবং এম.কম সম্পন্ন করেন। আবদুল হান্নান খান দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, জার্মানি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপাল ভ্রমণ করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ