ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে ধূমপান ও তামাক ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান

     ঝালকাঠিতে ধূমপান ও তামাক ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যাবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে এ আহ্বান জানানো হয়। 

    প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. জোহর আলী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। জেলা প্রশাসনের আয়োজনে এতে অংশ নেন ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংক্রান্ত কমিটির সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার ৪০ জন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির মূলপ্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি। 

    প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পাঁচটি গ্রুপে ভাগ করে সুপারিশমালা তৈরি করা হয়। সুপারিশমালা থেকে ঝালকাঠিতে ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, আইনের বাস্তবায়ন, বেশি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পাবলিক প্লেস ধূমপান মুক্ত রাখা, তামাক বিরোধী প্রচারণা ও বিজ্ঞাপন বন্ধ করাসহ সচেতনতামূলক নানা পরিকল্পনা গ্রহণ করা হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ