ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে ঈদ

    মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে ঈদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার উদযাপিত হচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। গত মঙ্গলবার সৌদির আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বুধবার রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হয়। আর বৃহস্পতিবার (১৩ মে) দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

    একইসঙ্গে পশ্চিমা বিশ্বের দেশগুলোতেও বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইনে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারির কারণে স্থানীয় বিধিনিষেধ মেনেই এসব দেশের মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন।

    করোনাভাইরাস মহামারির কারণে এ বছরও সৌদিতে ঈদের নামাজ সীমিত পরিসরে আদায় করা হচ্ছে। করোনা পরিস্থিতিতে কারফিউ জারি থাকায় গত বছরও সৌদি আরবে ঈদের নামাজ নিজ নিজ ঘরে আদায় করতে হয়েছিল।

    মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দুবাইয়ের মুসল্লিরা করোনা বিধিনিষেধ মেনে উন্মুক্ত মাঠে নিজ নিজ জায়নামাজ নিয়ে ঈদের নামাজে অংশ নিয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়ার সিডনি ও ইন্দোনেশিয়ার জাকার্তাসহ অন্যান্য শহরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন।

    এদিকে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের দিনেও অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার গভীর রাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় গাজার বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায় দেশটি। গত কয়েকদিনের টানা এই হামলায় ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। নিহতদের মধ্যে ১৭ জন শিশু।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর দফায় দফায় বিমান হামলায় ধংসস্তুপে পরিণত হয়েছে অবরুদ্ধ এই ভূখণ্ডটি। বৃহস্পতিবার সকালেও বোমা বর্ষণ অব্যাহত রয়েছে। আর এর মধ্যেই উদযাপনহীন রক্তাক্ত এক ঈদ পার করছেন ফিলিস্তিনিরা।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ