ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

    উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে জেলেদের খাদ্য সহায়তা দিতে বরিশালের উজিরপুরে ৩ হাজার ৪০০ নিবন্ধিত জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।

    বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উজিরপুর পৌরসভা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় পর্যায়ক্রমে এ চাল বিতরণ করা হবে। প্রত্যেক কার্ডধারী জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

    উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ৩ হাজার ৬৪৩ জন। এর মধ্যে এবার ৩ হাজার ৪০০ জন জেলের জন্য ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। উজিরপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খান, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানসহ সংশ্লিষ্টরা।

    আগামী ৮ অক্টোবর থেকে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে টানা ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ সময়ে জেলেদের নদী ও জলাশয়ে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলোর খাদ্যসংকট কিছুটা লাঘব করতে সরকারের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ