ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ভ্যানগাড়ি চুরি হওয়ায় কাঁদছিল রাসেল, নতুন গাড়ি কিনে দিলেন ছবির

    ভ্যানগাড়ি চুরি হওয়ায় কাঁদছিল রাসেল, নতুন গাড়ি কিনে দিলেন ছবির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে রাসেল হোসেন নামে এক অসহায় যুবককে ভ্যানগাড়ি উপহার দিয়েছেন যুবলীগ নেতা মো. ছবির হোসেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে তাঁকে নতুন ভ্যানগাড়িটি তুলে দেন। 

    রাসেলের পরিবার জানায়, রাসেল শহরের কৃষ্ণকাঠি এলাকার বৃদ্ধ জাহাঙ্গীর হোসেনের ছেলে। ভ্যানগাড়ি চালিয়ে তাদের সংসার চলতো। বাড়িতে তাঁর বৃদ্ধ বাবা মা, স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। ১৯ মার্চ রাতে বাসার সামনে থেকে রাসেলের ভ্যানগাড়িটি চুরি হয়ে যায়। বন্ধ হয়ে যায় তাঁর আয়ের পথ। পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়ে সে। এ খবর পেয়ে ঝালকাঠি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ছবির হোসেন রাসেলকে নতুন একটি ভ্যানগাড়ি কিনে উপহার দেন। ভ্যানগাড়ি পেয়ে খুশি রাসেল ও তাঁর পরিবার। তিনি ছবির হোসেনের উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    যুবলীগ নেতা মো. ছবির হোসেন বলেন, রাসেলের ভ্যানগাড়িটি চুরি হয়ে যাওয়ার পর অসহায় হয়ে পড়ে। আমি তাঁর কথা শুনে খুবই কষ্ট পেয়েছি। তাঁর অসহায়ত্ব আমাকে ব্যথিত করেছে। আমি ব্যক্তিগতভাবে একটি নতুন ভ্যানগাড়ি কিনে তাকে উপহার দিয়েছি। এতে তাঁরও উপকার হলো, আমিও তৃপ্তি পেলাম। 

    রাসেল হোসেন বলেন, ছবির ভাই একজন ভালো মানুষ। তিনি বিভিন্ন সময় মানুষকে সহযোগিতা করে আসছেন। আমি ভ্যানগাড়িটি চুরি হওয়ার পরে কান্নায় ভেঙে পড়েছিলাম। ছবির হোসেনের কাছে গেলে তিনি আমাকে রমজানের মধ্যে একটি ভ্যানগাড়ি দেওয়ার কথা বলেন। শুক্রবার জুম্মার পরে আমাকে ডেকে নতুন একটি ভ্যানগাড়ি দিলেন। আমার পরিবার তাঁর কাছে কৃতজ্ঞ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ