ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • মেহেন্দিগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পঙ্কজ নাথ

    মেহেন্দিগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পঙ্কজ নাথ
    ছবি : খাদ্য সামগ্রী বিতরণ করছেন এমপি পঙ্কজ নাথ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদুল ফিতর উপলক্ষে মেহেন্দিগঞ্জে ৫ শত দরিদ্র পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।

    আজ বৃহস্পতিবার সকালে পাতারহাট সরকারি রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে জ্যান্ত মুরগী, পোলাউর চাউল, তেল, ডাল, আলু, দুধ, সেমাই, চিনি সহ ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন মানবিক নেতা সাংসদ পংকজ। আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদ সদস্য পংকজ নাথ তার নিজস্ব উদ্যোগে ৫ শত দরিদ্র পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেন।


    এসময় সংসদ সদস্য পংকজ নাথ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার অনাহারে থাকবেনা একটিও পরিবার। যে কোন দূর্যোগময় পরিস্থিতিতে আপনাদের পাশে আছে শেখ হাসিনা। জনগণের কল্যাণের জন্যই শেখ হাসিনার রাজনীতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চান সাংসদ পংকজ নাথ। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ