ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news

দেশে কোন খাদ্য সংকট নেই: ভোলায় কৃষিমন্ত্রী 

দেশে কোন খাদ্য সংকট নেই: ভোলায় কৃষিমন্ত্রী 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন দেশে কোন খাদ্য সংকট নেই। কোন মানুষ না খেয়ে নেই। অথচ বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দিন একটা ভাঙা রেকর্ড বাজাচ্ছেন। দেশ ডুইবা গেল। মানুষ না খায়া মরতেছে। মনে হয় যে, দেশে একটা দুর্ভিক্ষ চলতেছে। এটা ঠিক নয় উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন,  মানুষের কষ্ট হচ্ছে, এটা ঠিক।  তবে দেশে কোন দুর্ভিক্ষ চলছেনা। 

তিনি বলেন সবজির দাম বেশি। কোন কোন জিনিসের দাম বেশি।  কিন্তু দেশে কোন হাহাকার নাই।

রোববার দুপুরে ভোলায় ২০ একর জমিতে ১০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করে রেকর্ড সৃষ্টিকারী "সবুজ বাংলা খামার" পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। ।  

এ সময় কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যসত্তভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী। 

তিনি আরও বলেন  এই বছর সরকারকে কৃষি ক্ষেত্রে ২৮ হাজার কোটি টাকা প্রনেদনা দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম,  কৃষি অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজির আলম, জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মমিন টুলুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন