ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
  • সেমিতে জায়গা করে নিল ভিয়ারিয়াল

    সেমিতে জায়গা করে নিল ভিয়ারিয়াল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ভিয়ারিয়াল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মিউনিখের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভিয়ারিয়াল। এর আগে ভিয়ারিয়ালের মাঠে ১-০ গোলের ব্যবধানে হেরেছিল বাভারিয়ানরা। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ গোলের জয় দিয়ে সেমিফাইনালের টিকিট পেল স্পেনের ক্লাবটি।

    আলিয়াঞ্জ অ্যারেনায় আজ ম্যাচের ৫২ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন রবার্ট লেভান্ডোভস্কি। এরপরেই ছন্দ হারায় ছয়বারের শিরোপাধারী দল বায়ার্ন। সেমিফাইনালে যেতে হলে আর এক গোল দরকার ছিল তাদের। উল্টো ম্যাচের ৮৮ মিনিটে ভিয়ারিয়ালের সামু চুকভেজের গোল হজম করে বাভারিয়ানরা।  এতেই বায়ার্নকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকিট কাটে ভিয়ারিয়াল।

    পুরো ম্যাচে ৬৮ শতাংশ বল দখলে রেখে ২৩টি শট নিয়েছে বায়ার্ন। অন্যদিকে মাত্র ৩২ শতাংশ বল দখলে রাখা ভিয়ারিয়াল শট নিয়েছে চারটি যার একটি গোলমুখে।ওই একটি শটেই গোলের দেখা পায় হলুদ সাবমেরিনরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ