ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
  • চেলসির রূপকথার স্ক্রিপ্ট ছিড়ে সেমিতে রিয়াল

    চেলসির রূপকথার স্ক্রিপ্ট ছিড়ে সেমিতে রিয়াল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রিয়াল মাদ্রিদকে বিদায় করে ইউরোপ সেরার আসরের সেমিফাইনালে যেতে সান্তিয়াগো বানার্ব্যুতে রূপকথার গল্প লিখতে হতো চেলসির। জিততে হতো অন্তত ৩-০ গোলে। কাজটা ব্লুজরা করেও ফেলেছিল। কিন্তু শেষ মুহূ্তে তাদের ওই রূপকথার স্ক্রিপ্ট ছিড়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে গেছে লস ব্লাঙ্কোসরা।

    ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে অতিরিক্ত সময়ে যাওয়া ম্যাচে হেরেছে ৩-২ গোলো। তবে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে জিতে ইউরোপের আসরের সেরা দলটি শেষ চার নিশ্চিত করেছে।

    ঘরের মাঠে কার্লো আনচেলত্তির দল ম্যাচের ১৫ মিনিটে পিছিয়ে পড়ে। গোল করেন তরুণ ব্লুজ তারকা ম্যাসন মাউন্ট। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে অ্যান্তোনিও রুডিগার গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। ম্যাচের ৭৫ মিনিটে গোল করেন টিমো ওয়ার্নার। দলকে সেমির পথে তুলে নেন।

    চেলসি তখন শেষ চার হতে ১০ মিনিট দূরত্বে। এমন সময় বদলি নেমে গোল করেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। ম্যাচ দুই লেগ মিলিয়ে ৪-৪ সমতায় দাঁড়ায় এবং অতিরিক্ত সময়ে গড়ায়। এরপর ৯৬ মিনিটে গমভিনিসিয়াসের ক্রসে হেডে গোল করে দলকে সেমিতে তুলে নেন করিম বেনজেমা। শেষ চারে ব্লাঙ্কোসরা ম্যানসিটি-অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যে জয়ী দলের বিপক্ষ খেলবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ