ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু কাঁঠালিয়ায় সংবর্ধনা পেলেন নবাগত হাফেজ হাফিজুল ইসলাম জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
  • জরিমানা করায় 

    ভোলায় ইউএনওর উপর হামলা, গাড়ি ভাংচুর

    ভোলায় ইউএনওর উপর হামলা, গাড়ি ভাংচুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপর হামলা ও তার গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। 

    বুধবার রাত ৮টায় নিয়ম অনুযায়ী দোকান বন্ধ না করায় ইউএনও মো. রুহুল আমিন অভিযান চালিয়ে ১০ ব্যবসায়ীকে জরিমানা করেন। এক পর্যায়ে ব্যবসায়ীরা ঈদের একদিন দোকান বন্ধ না করার জন্য দাবি জানাতে থাকে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা হামলা চালিয়ে ইউএনওর গাড়ি ভাংচুর করে। 

    ইউএনও জানান, বিক্ষুব্ধ দোকানীরা তার মোবাইল কোর্ট পরিচালনায় বাধা সৃষ্টি করেন। তারা তার গাড়ি ভাংচুর করেন। এক পর্যায়ে তিনি নিজে থানায় গিয়ে অবস্থান করেন। 

    ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ বাজার এলাকায় অবস্থান নেয়। রাত ৯টায় উত্তেজনা দেখা দিয়েছিল। 

    জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ