ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
  • পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদ্যাপিত

    পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদ্যাপিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪২৯ পালিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা।

    সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মুখ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এর নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে দুমকি উপজেলা এবং ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বাঙ্গালি সংস্কৃতির বিভিন্ন উপকরণ ঢেঁকি, কুলা, তবলা, পালকি, মাছসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়।

    এসময় বর্ষবরণ উদ্যাপন কমিটির আহবায়ক প্রফেসর মোহাম্মদ আলী এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। তিনি বলেন, বর্ষপালন অনুষ্ঠানটি একটি অসাম্প্রদায়িক অনুষ্ঠান যেখানে ধর্ম, বর্ন, উচু নীচু সব ধরনের মানুষ অংশগ্রহণ করতে পারে।

    এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার এবং  বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ ও সৃজনী বিদ্যানিকেতনের কচিকাচা ছাত্র-ছাত্রীরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ