ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • কিশোরের ছুরিকাঘাতে শিক্ষক খুন

    কিশোরের ছুরিকাঘাতে শিক্ষক খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মামা‌কে ছুরিকাঘাতে হত্যা করেছেন ভাগনে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত রায়হান (৩০) নারা‌ন্দি ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পোড়াবা‌ড়িয়া দা‌খিল মাদরাসার ইংরেজি বিভাগের শিক্ষক। অপরদিকে ঘাতক জাহিদুল ইসলাম মহসিন (১৭) কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

    পুলিশ জানায়, মহসিনের পরিবারের সঙ্গে মামা রায়হান উদ্দিনের পরিবারের অনেকদিন ধ‌রে বি‌রোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে রায়হান উদ্দিনকে বাড়ির সামনে একা পেয়ে শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে মহ‌সিন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে গেলে চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

    পাকুন্দিয়া থানার অতিরিক্ত দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, ঘটনার সঙ্গে জড়িতকে আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হ‌য়ে‌ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ