ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • নলছিটির প্রবীণ সাংবাদিক আব্দুল মান্নান ফারুক্কীর ইন্তেকাল

    নলছিটির প্রবীণ সাংবাদিক আব্দুল মান্নান ফারুক্কীর ইন্তেকাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক চিত্রশিল্পী আব্দুল মান্নান ফারুক্কী (৬৫) ইন্তেকাল করেছেন। শুক্রবার সকাল ৬টায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। দীর্ঘ দিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। 

    শুক্রবার আছরের নামাজ শেষে টিঅ্যান্ডটি সড়কের মারকাজুল কুরআন মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর মৃতদেহ নান্দিকাঠি গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আব্দুল মন্নান ফারুক্কী ছিলেন নলছিটি উপজেলার প্রথম সংবাদকর্মী। সাংবাদিকতার পাশাপাশি তিনি চিত্রশিল্পী হিসেবে কাজ করতেন।

    উপজেলার ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি লিখেছেন দেশের বিভিন্ন পত্রিকায়। সৎ, নির্লোভ ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে তিনি পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, নলছিটি পৌরসভার বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও নলছিটি প্রেস ক্লাবের সভাপতি মো. এনায়েত করিম। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ