ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • নল‌ছি‌টির প্রবীণ সাংবা‌দিক মান্নান ফারুক্কী আর নেই

    নল‌ছি‌টির প্রবীণ সাংবা‌দিক মান্নান ফারুক্কী আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকা‌ঠির নলছিটি উপজেলার প্রবীণ সাংবাদিক এবং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আব্দুল মান্নান ফারুক্কী মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ৬টায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পুত্র-কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    নলছিটিসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করেছেন- এমন অসংখ্য সাংবাদিকদের তিনি নিজে সাংবাদিকতায় হাতে খড়ি দিয়েছেন। তার মৃত্যুতে সামাজিক রাজনৈতিক, সংবাদকর্মীসহ বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

    তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগে আক্রান্ত ছিলেন। মরহুম এই সাংবাদিকের জানাজার নামাজ বিকাল সাড়ে ৫টায় নলছিটি মারকাজুল কুরআন মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ