ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • এই অনুষ্ঠানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না: কাদের

    এই অনুষ্ঠানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না: কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ইফতার অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য দেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর গুলশানের একটি হোটেলে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেন তিনি। 

    অনুষ্ঠানে বক্তব্যকালে কাদের বলেন, ‘আমি এ অনুষ্ঠানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না।’ এছাড়া বন্ধু প্রতিম দেশগুলোর সাথে ভবিষ্যতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

    সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে এক মিনিটেরও কম সময়ে নিজের বক্তব্য শেষ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


    উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম এবং  উপকমিটির চেয়ারম্যান ডক্টর  জমির ও সদস্য সচিব ডক্টর শাম্মি আহমেদ,  মন্ত্রীপরিষদের সদস্যবর্গ এবং  আওয়ামী লীগের  কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এছাড়া ইফতার আয়োজনে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত প্রায় ৩০টি দেশের কূটনীতিকবৃন্দ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ