ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে টিয়াখালীর রজপাড়া গ্রামের রাজিব সরদারের ছেলে তাসিন (২) ও নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের ইউসুফ হাওলাদারের মেয়ে সাদিয়াতুন (৪)।  শনিবার সকালে পৃথক স্থানে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।

    নিহত তাসিনের দাদা শাহাবুদ্দিন সরদার জানান, শনিবার সকালে রজপাড়া গ্রামের নিজ বাড়ির উঠানে খেলছিল দুই বছরের তাসিন। এ সময় সবার অলক্ষ্যে সে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে পুকুর পাড়ে গেলে ভাসমান অবস্থায় তাসিনকে দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    একইদিন সকাল ১০টার দিকে পাখিমারা গ্রামে নিজ বাড়ির পুকুর থেকে উদ্ধার হয় চার বছরের শিশু সাদিয়াতুনের মরদেহ। নিহতের দাদা জামাল হাওলাদার জানান, বাড়ির বেড়া বুননের কাজ করছিল পরিবারের লোকজন। এসময় উঠানে সাদিয়াতুনকে না দেখে অনেক খোঁজাখুজির পর পুকুরে ভাসমান দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


    কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ