ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে ইফতার সামগ্রী বিতরণ

    ঝালকাঠিতে ইফতার সামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের আলো ফাউন্ডেশনের উদ্যোগে ঝালকাঠিতে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে তাদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। 

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ঝালকাঠি প্রেস ক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-আমিন তালুকদার, অর্থ সম্পাদক কাজী সোলায়মান সুমন, প্রথম আলো বন্ধু সভার সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা, স্বপ্নের আলো ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি নাইম হোসেন ইমন, সংগঠনের ঝালকাঠি শাখার সভাপতি আরিয়ান বাবু, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুগ্নসম্পাদক আরিফ সিকদার, অর্থ সম্পাদক আকাশ খান প্রমুখ। 

    বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল খেজুর, চিড়া, চিনি, মুড়ি, ছোলা বুট ও ট্যাং।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ