ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • ‘জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী’

    ‘জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা, ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার (১৬ এপ্রিল) শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আইনজীবী সমিতির হলরুমে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহনে ইফতার অনুষ্ঠিত হয়। 

    এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক কমিটির আহবায়ক মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল এমপি। 

    প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল মহানগর কমিটির আহবায়ক অধ্যাপক মহাসিন-উল ইসলাম হাবুল। 

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় পার্টি সবসময় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। এই দলকে এগিয়ে নেওয়ার জন্য সব নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ