ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, কান্না থামছে না মেয়ের

    ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, কান্না থামছে না মেয়ের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পটুয়াখালীতে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ব্রিজ-সংলগ্ন দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ মৃধা (৫৭) দুর্গাপুর এলাকার ইসমাইল মৃধার ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ওষুধ ব্যবসায়ী ইউসুফ মৃধাকে কোপায়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর রাস্তার পাশে ফেলে রাখে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে যায়।
     
    কাঁদতে কাঁদতে নিহত ইউসুফ মৃধার মেয়ে ঈশিতা বলেন, বাবার বাসায় ফিরতে দেরি হওয়ায় আমরা টেনশন করছিলাম। ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। এরপর খুঁজতে বের হয়ে দেখি, বাবা রাস্তার পাশে পড়ে আছেন। তার সারা শরীর ছিল রক্তাক্ত।

    স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, লোকমুখে খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে দেখি ইউসুফ মৃধা মারা গেছেন। নিহত ইউসুফ ব্রিজ বাজারে ওষুধের ব্যবসা করতেন। তাদের বংশের লোকজনের সঙ্গে জমিজমা নিয়ে সালিশ চলছিল। শনিবার সালিশের তারিখ ছিল।

    এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘটনার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ইউসুফ মৃধাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ