ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • স্বাস্থ্যবিধি মেনে সাংসদ পংকজ নাথ’র ঈদ শুভেচ্ছা বিনিময়

    স্বাস্থ্যবিধি মেনে সাংসদ পংকজ নাথ’র ঈদ শুভেচ্ছা বিনিময়
    স্থানীয়দের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন এমপি পংকজ নাথ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্যবিধি মেনে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বরিশাল- ৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পংকজ নাথ। শুক্রবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

    সীমিত পরিসরে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংসদ সদস্য পংকজ নাথ বলেন, “ধর্ম যার যার উৎসব সবার। এই ঈদ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি।

    এসময় সাংসদ পংকজ নাথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি করোনা মহামারি থেকে নিজেকে নিরাপদ রেখে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান সাংসদ।

    এসময় উপস্থিত ছিলেন-  মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ