ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

    ঝালকাঠিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে ‘বাংলাদেশের স্বাধীনতা’ র্শীষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    জেলা প্রশাসক মো. জোহর আলী এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক। অন্যদের মধ্যে নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মনিরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার, মুক্তিযোদ্ধা দুলাল সাহা ও সত্যবান সেনগুপ্ত ব্যক্তব্য দেন। 

    এর আগে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ, পৌরসভাসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ