ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • পটুয়াখালীতে অপহরনে ৬ জন গ্রেফতার, ল্যাংড়া মামুন ধরাছোঁয়ার বাইরে

    পটুয়াখালীতে অপহরনে ৬ জন গ্রেফতার, ল্যাংড়া মামুন ধরাছোঁয়ার বাইরে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বিশিষ্ট ব্যবসায়ী শিবু লাল দাস ও তার ব্যক্তিগত গাড়ির চালককে অপহরণের ঘটনায় পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান পারভেজসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. শহীদুল্লাহ। 

    অভিযান থেকে ভিডিও কন্ফারেন্সে যোগ দিয়ে পটুয়াখালীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এ ব্রিফিং করেন। 

    আসামিরা হলেন- শামিম আহমেদ, আক্তারুজ্জামান সুমন, মো. আতিকুর রহমান পারভেজ, মো. মিজানুর রহমান সাবু গাজী, মো. বিল্লাল ও সাব্বির হোসেন জুম্মান। তারা সবাই পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

    অপরপ্রান্তে পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাঈনুল হাসান সাংবাদিকদের সঙ্গে উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ১১ এপ্রিল রাতে শহরের নিজ বাসায় যাওয়ার সময় গলাচিপা উপজেলার হরিদেবপুর-শাখারিয়া আঞ্চলিক মহাসড়কের যেকোনো স্থান থেকে শিবু লাল দাস ও তার গাড়ির চালক অপহরণ হন। রাত ১২টা ২ মিনিট ও ১টা ৫৯ মিনিটের সময় ভিকটিমের মোবাইল থেকে তার স্ত্রীর ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে অজ্ঞাতনামা ব্যক্তি জানায়, ভিকটিম তাদের নিকট আটক আছে। ১২ এপ্রিল দুপুর ২টার মধ্যে ২০ কোটি টাকা মুক্তিপণ দিলে ভিকটিমকে তারা জীবিত তাদের কাছে ফেরত দেবে, নতুবা তাদের লাশ পাবেন। 

    পরে পুলিশ সুপার মো. শহিদুল্লাহর নেতৃত্বে জেলা পুলিশের সব টিম অভিযান পরিচালনা করে শিবু লাল দাসের গাড়িটি একটি পেট্রোল পাম্প থেকে উদ্ধার করে। ২৪ ঘণ্টা পর শহরের এসপি কমপ্লেক্স শপিংমলের আন্ডারগ্রাউন্ড, ল্যাংড়া মামুনের গোডাউন থেকে জীবিত অবস্থায় শিবু লাল দাস ও তার ড্রাইভার মিরাজকে উদ্ধার করা হয়।

    ভিকটিমের জবানবন্দির ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে আলামতসহ প্রাথমিকভাবে ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে বহন করা ব্যাটারিচালিত অটো রিকশা উদ্ধার করা হয়েছে।

    পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনার মূল হোতা মো. মামুন ওরফে ল্যাংড়া মামুনসহ তিন পরিকল্পনাকারী ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে পলাতক থাকায় ঢাকা মেট্রোপলিটন ডিবি টিম ও পটুয়াখালী জেলার একাধিক টিম দেশের বিভিন্ন জায়গায় যৌথ অভিযান পরিচালনা করে অপহরণের কাজে জড়িত সবাইকে গ্রেপ্তারে অভিযান চলমান আছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ