ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ঈদের শুভেচ্ছা জানিয়ে বিতর্কিত কারিনা

    ঈদের শুভেচ্ছা জানিয়ে বিতর্কিত কারিনা
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদের শুভেচ্ছা জানালেন কারিনা কাপুর খান। সামাজিক মাধ্যমে এই বার্তা পোস্ট করেন বলিউডের এই অভিনেত্রী। একটি ছবিও প্রকাশ করলেন সেই সঙ্গে। যাতেই হয়েছে বিপত্তি। 

    কারিনার ছবিতে দেখা যাচ্ছে অমৃতসরে স্বর্ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। মন্দির চত্বরের নিয়ম মেনেই মাথায় সবুজ ওড়না। আর চোখে সানগ্লাস। ক্যাপশনে লিখেছেন, ‘সকল মুসলিম বন্ধু ও পরিবারকে জানাই ঈদের শুভেচ্ছা।’ 

    মন্দিরের সামনে দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছা দেওয়াতেই বিতর্কের শিকার হলেন কারিনা কাপুর। ছবির নিচে অসংখ্য নেতিবাচক মন্তব্য করা শুরু করে নেটিজনরা। কিন্তু মূল ঘটনা অনেকেই খেয়াল করেননি। 

    কারিনার ছবিটি পোস্ট হয়েছে তার ফ্যান ক্লাবের ফেসবুক পেজ থেকে। যেখানে স্পষ্ট করে লেখা রয়েছে, ‘ফ্যান পেজ ফর দ্য কুইন অব বলিউড’। অনেকেই বিষয়টি বুঝতে পেরে বাকিদের থামানোর চেষ্টাও করেছিলেন।

    কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি। নেটিজনরা কোনও কিছু না ভেবেই তাদের মন্তব্য প্রকাশ করতে ব্যস্ত হয়ে উঠেন।

    তবে কারিনাকে নিয়ে বিতর্ক এর আগেও কয়েকবার হয়েছে। সাইফ আলী খানকে বিয়ের পর সমালোচনার কেন্দ্রে ছিলেন তিনি। কাপুর পরিবারের মেয়ে হয়ে নবাব বংশের ছেলের সঙ্গে গাঁটছড়া বাঁধা মেনে নিতে পারেননি তার ভক্তরা। 


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ