ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • স্বর্ণালংকার আত্মীয়ের বাসায় রেখে যাওয়ার পরামর্শ ডিএমপির

    স্বর্ণালংকার আত্মীয়ের বাসায় রেখে যাওয়ার পরামর্শ ডিএমপির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রমজান ও ঈদে অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার কথা বলেছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

    এছাড়া ঈদে ঢাকা ছেড়ে যাওয়া নগরবাসীর দামি স্বর্ণালংকার আত্মীয়ের বাসায় রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

    সোমবার ডিএমপির সদর দফতরে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ পরামর্শ দেনে।

    ডিএমপি কমিশনার বলেন, দের সময় প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নগরবাসীর অনেকেই গ্রামের বাড়িতে যান। এসময় তাদের বাসাবাড়ি তালাবদ্ধ অবস্থায় ফাঁকা থাকে। তখন যেন কোনও ধরনের অঘটন না ঘটে, সেজন্য বাসা বাড়ির নিরাপত্তা প্রহরীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

    একইসঙ্গে ঢাকা ছেড়ে যাওয়া নগরবাসীর দামি স্বর্ণালংকার আত্মীয়ের বাসায় রেখে যাওয়ার পরামর্শ দেন মো. শফিকুল ইসলাম।

    ঈদকে সামনে রেখে অপরাধ প্রতিরোধে অধঃস্তনদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, ১৫ রোজা শেষ হয়ে গেছে। এখন মার্কেটগুলোতে ধীরে ধীরে ভিড় বাড়তে থাকবে। এ সময় মলম পার্টি ও অজ্ঞান পার্টি বা টানা পার্টির তৎপরতা বেড়ে যায়। এজন্য থানার টহল পার্টিকে আরো সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে স্পেশাল টিম করে এদেরকে গ্রেফতার করতে হবে। শুধু পাহারা দিয়ে অপরাধ দমন করা যায় না, অপরাধীদের শনাক্ত করে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে অপরাধ প্রতিরোধ করতে হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ