ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • ভেরিফিকেশনের জন্য বাসায় যেতে পারবে না পুলিশ

    ভেরিফিকেশনের জন্য বাসায় যেতে পারবে না পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে ভেরিফিকেশনের জন্য আবেদনকারীর বাসায় যেতে পারবে না পুলিশ- এমনই নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। বরং আবেদনকারীর বিরুদ্ধে কোনও মামলা আছে কি না তা যাচাই করতে পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) এর সহায়তা নিতে বলা হয়েছে। এখান থেকে তথ্য যাচাই করে দ্রুততম সময়ে ক্লিয়ারেন্স দিতে বলেছেন ডিএমপি কমিশনার।

    সোমবার ডিএমপি সদরদফতরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। 
    তিনি বলেন, ডিজিটাল যুগে পুলিশ ক্লিয়ারেন্স দিতে তথ্য যাচাই-বাছাইয়ের জন্য আবেদনকারীর বাসায় যাওয়ার প্রয়োজন নেই। আবেদনকারীর যাবতীয় তথ্য অনেকভাবেই পুলিশ পেতে পারে। এজন্য বাসায় যাওয়ার প্রয়োজন নেই। এছাড়া আবেদনকারীকে যতদ্রুত সম্ভব পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নির্দেশনা দেন তিনি।

    একই সঙ্গে ডিএমপির ৫০টি থানার মধ্যে কোন কোন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্লিয়ারেন্স দিতে কতদিন সময় নিচ্ছেন সদর দফতর থেকে বিষয়টি মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি। 

    তিনি আরও বলেন, ক্লিয়ারেন্স দেওয়ার বিনিময়ে কোনও পুলিশ সদস্য অর্থ দাবি করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ