ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • মোবাইল ইন্টারনেট বন্ধ করা হলো নিউমার্কেট এলাকার 

    মোবাইল ইন্টারনেট বন্ধ করা হলো নিউমার্কেট এলাকার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীরা সমঝোতায় আসার পর আবারও সংঘর্ষ শুরু হয়েছে। তাদের মধ্যে এখনো ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

    এ অবস্থায় নিউমার্কেট এলাকায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার পর এই সেবা বন্ধ হয়ে যায়।

    সরকারি নির্দেশনা পাওয়ার পর ওই এলাকায় দ্রুত গতির ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হলো।

    ওই এলাকায় বর্তমানে যান চলাচল বন্ধ। রাস্তায় নেমে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ ও একটি আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা। পুলিশও রয়েছে রাস্তায়। অন্য পাশে রয়েছে নিউমার্কেট এলাকার দোকান কর্মচারীরা। তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ