ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বছরে উৎপাদন ১ লাখ ৮ হাজার ৬৬৬ মেট্রিক টন সুপারি বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা  পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে পটুয়াখালীতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে বিএনপি নেতা আটক প্রধানমন্ত্রীর বক্তব্যে বিদ্যুৎ বিভ্রাট, পবিস জিএম বরিশালে  বিএনপি নেতার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানো, জেলা ডিবির দুই সদস্যর বিরুদ্ধে লিখিত অভিযোগ  মৃত্যুর তিনদিন পর পাওনা বুঝে পেল সাংবাদিক পুলকের পরিবার দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ বরিশাল, কর্মসংস্থানের অভাবে ঢাকামুখী হচ্ছে মানুষ বরিশালে তালাবদ্ধ বাসা থেকে মুহুরির মরদেহ উদ্ধার
  • দূরপাল্লার যানবাহন চালুর দাবি শাজাহান খানের

    দূরপাল্লার যানবাহন চালুর দাবি শাজাহান খানের
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদ করতে গ্রামে যাওয়া রাজধানীবাসীকে ফেরাতে দূরপাল্লার যানবাহন চালুর দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতা ও সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

    তিনি বলেন, যে দুর্ভোগ নিয়ে রাজধানীবাসী ঢাকা ছেড়েছেন ফিরতি পথেও একই দুর্ভোগ পোহাতে হবে।


    তাদের দুর্ভোগ কমাতে কয়েকদিনের জন্য হলেও দূরপাল্লার পরিবহন চালু করা জরুরি।
    শুক্রবার (১৪ মে) সায়েদাবাদ বাস টার্মিনাল ভবনের সামনে পূর্ব নির্ধারিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শাজাহান খান এসব কথা বলেন।

    ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার পরিবহন চালুসহ পাঁচ দফা দাবিতে ঈদের দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করেন পরিবহন মালিক-শ্রমিকরা।

    শাজাহান খান বলেন, আমরা সরকারের সব ধরনের নির্দেশনা পালন করি। সরকারও আমাদের বিভিন্ন বিষয়ে দেখেন। কিন্তু সরকার পরিবহন শ্রমিকদের যে অনুদান দিয়েছে তা পর্যাপ্ত নয়। এ খাতে আমাদের ৬০ থেকে ৭০ লাখ শ্রমিক রয়েছে। কিন্তু তাদের মধ্যে অনুদান পেয়েছে মাত্র দুই থেকে আড়াই লাখ। এটা সামান্য। আমরা সরকারের কাছে যে তালিকা দিয়েছি সে তালিকা অনুযায়ী সবাইকে অনুদান দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা চাচ্ছি। দেশের অর্থনীতিকে সবচেয়ে বেশি সচল রাখে পরিবহন খাত।

    এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ভবনের সামনে অবস্থান নেয় সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনানাল শ্রমিক কমিটি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ