ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে পটুয়াখালীতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে বিএনপি নেতা আটক প্রধানমন্ত্রীর বক্তব্যে বিদ্যুৎ বিভ্রাট, পবিস জিএম বরিশালে  বিএনপি নেতার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানো, জেলা ডিবির দুই সদস্যর বিরুদ্ধে লিখিত অভিযোগ  মৃত্যুর তিনদিন পর পাওনা বুঝে পেল সাংবাদিক পুলকের পরিবার দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ বরিশাল, কর্মসংস্থানের অভাবে ঢাকামুখী হচ্ছে মানুষ বরিশালে তালাবদ্ধ বাসা থেকে মুহুরির মরদেহ উদ্ধার বাবুগঞ্জে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, মহাসড়ক অবরোধ বকেয়া বেতনের দাবিতে বরিশালে শ্রমিকদের অবস্থান ভোলায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
  • পটুয়াখালীতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে বিএনপি নেতা আটক

    পটুয়াখালীতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে বিএনপি নেতা আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বারেককে এক তরুণীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও রাতে বসতঘরের পেছনে অনুপ্রবেশের অভিযোগে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

    সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ পাংগাশিয়া গ্রামের মানিক বয়াতির বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন।

    পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

    ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পাংগাশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও টানা ছয়বার নির্বাচিত ইউপি সদস্য আমিনুল ইসলাম বারেক দীর্ঘদিন ধরে মানিক বয়াতির মেয়ে আয়েশাকে মোবাইল ফোনে সরকারি ভিজিএফের চালসহ বিভিন্ন বরাদ্দ দেওয়ার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। পাশাপাশি তাকে উত্ত্যক্তও করতেন বলে অভিযোগ পরিবারের।

    পরিবারের ভাষ্য, ঘটনার রাতে বারেক তরুণীকে বাড়ির পেছনে ডেকে নেন এবং সেখানে অবস্থান করছিলেন। পরে বাথরুমের পাশে সন্দেহজনক শব্দ শুনে পরিবারের সদস্যরা টর্চলাইট ফেললে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় দৌড়াতে গিয়ে টিনের বেড়ায় আটকে ও একটি গর্তে পড়ে যান। পরিবারের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে আটক করে বসতঘরে আটকে রাখেন।

    আটকের পর শিকল পরা অবস্থায় ইউপি সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    দুমকি থানার ওসি সেলিম উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ