ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর বক্তব্যে বিদ্যুৎ বিভ্রাট, পবিস জিএম বরিশালে  বিএনপি নেতার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানো, জেলা ডিবির দুই সদস্যর বিরুদ্ধে লিখিত অভিযোগ  মৃত্যুর তিনদিন পর পাওনা বুঝে পেল সাংবাদিক পুলকের পরিবার দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ বরিশাল, কর্মসংস্থানের অভাবে ঢাকামুখী হচ্ছে মানুষ বরিশালে তালাবদ্ধ বাসা থেকে মুহুরির মরদেহ উদ্ধার বাবুগঞ্জে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, মহাসড়ক অবরোধ বকেয়া বেতনের দাবিতে বরিশালে শ্রমিকদের অবস্থান ভোলায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত বিশ্ববিদ্যালয়ের জায়গা দখলের পায়তারা  ‎নজরুল বর্ষ উপলক্ষে একে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
  • মৃত্যুর তিনদিন পর পাওনা বুঝে পেল সাংবাদিক পুলকের পরিবার

    মৃত্যুর তিনদিন পর পাওনা বুঝে পেল সাংবাদিক পুলকের পরিবার
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আত্মহত্যার পর দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির বকেয়া পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। 

    আত্মহত্যার তিনদিন পর সোমবার (১৪ সেপ্টেম্বর) পুলক চ্যাটার্জির স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে ১০ লাখ ৩০ হাজার ১৫৫ টাকার চেক জমা দিয়েছেন তারা।

    সমকাল বরিশালের বর্তমান ব্যুরো প্রধান সুমন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির গ্রাচুয়িটির বকেয়া টাকার চেক সোমবার তার স্ত্রীর ব্যাংক হিসেবে জমা দিয়েছে সমকাল কর্তৃপক্ষ। এরপর সমকাল থেকে তাকে আরও কোনো সহায়তা করবে কিনা সে বিষয়টি আমি নিশ্চিত নই।

    সাংবাদিক পুলক চ্যাটার্জির স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জি জানিয়েছেন, সমকাল অফিস থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে চেক জমা দেওয়ার বিষয়টি সমকালের বর্তমান ব্যুরো প্রধান সুমন চৌধুরী জানিয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে টাকা আমার অ্যাকাউন্টে যুক্ত হয়েছে।

    বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন জানিয়েছেন, সোনালী ব্যাংকে ১০ লাখ এবং ৩০ হাজার ১৫৫ টাকার পৃথক দুটি চেকের মাধ্যমে সমকাল কর্তৃপক্ষ সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির পাওনা টাকা পরিশোধ করেছে। 

    মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে টাকা পুলক চ্যাটার্জির স্ত্রীর ব্যাংক হিসেবে যুক্ত হয়েছে বলে তার পরিবার আমাদের নিশ্চিত করেছে।

    এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকাল বরিশাল অফিসের ভেতর থেকে ৫৭ বছর বয়সি সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সমকালের প্রতিষ্ঠালগ্ন থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত বরিশাল ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন। মে মাসে পুলক চ্যাটার্জিকে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরি হারানোর পর তিনি বেকার ছিলেন। এসময় তিনি গভীর মানসিক কষ্টে ছিলেন বলে জানান তার স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জি।

    মৃত্যুর আগে পুলক চ্যাটার্জি পাঁচটি চিরকুট লিখে যান। এর মধ্যে একটি চিরকুটে দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীর উদ্দেশ্যে সমকাল কর্তৃপক্ষের কাছে তার পাওনা টাকা উদ্ধার করে স্ত্রীর কাছে হস্তান্তরের অনুরোধ করেন। মৃত্যুর তিনদিন পর সেই পাওনা ১০ লক্ষাধিক টাকা পুলক চ্যাটার্জির স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়েছে সমকাল কর্তৃপক্ষ।

    জানা গেছে, পুলক চ্যাটার্জি একসময় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। তাছাড়া পুলক বর্তমানে প্রেসক্লাবের কার্যকরী সংসদের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সাংবাদিকতা জীবনে তিনি বরিশালের গণমাধ্যম অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জি ও একমাত্র কন্যা প্রকৃতি চ্যাটার্জিসহ এক ভাই এবং এক বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

    চিরকুটে স্ত্রী ও কন্যার উদ্দেশ্যে পুলক লিখেছিলেন, ‘আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে কারও জন্য কিছু থেমে থাকে না।’ ছোট ভাই দীপক চ্যাটার্জির প্রতিও তিনি তার স্ত্রী ও সন্তানকে আগলে রাখার আকুতি জানিয়েছেন। এছাড়া বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনকে লেখা চিঠিতে স্ত্রী-সন্তানের খোঁজ রাখার জন্য বলে গেছেন পুলক চ্যাটার্জি।

    বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে, সেভাবে আলামতও পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তাছাড়া উদ্ধার হওয়া পাঁচটি চিরকুটের সত্যতা যাচাই করা হচ্ছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলাও হয়েছে বলেন তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ