ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ বরিশালে বছরে উৎপাদন ১ লাখ ৮ হাজার ৬৬৬ মেট্রিক টন সুপারি বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা 
  • বকেয়া বেতনের দাবিতে বরিশালে শ্রমিকদের অবস্থান

    বকেয়া বেতনের দাবিতে বরিশালে শ্রমিকদের অবস্থান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে বরিশালের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর সামনে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

    মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কারখানার মূল ফটকের সামনে নারী-পুরুষ শ্রমিকরা বকেয়া পরিশোধ ও কারখানা খোলার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন।

    রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে কর্তৃপক্ষ নোটিশ টাঙিয়ে অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ করে দিলে প্রায় ১০০ জন শ্রমিক কর্মহীন হওয়ার আশঙ্কায় পড়েন। আন্দোলনরত শ্রমিকদের প্রধান দাবির মধ্যে রয়েছে - বিগত দুই মাসের বকেয়া বেতন পরিশোধ, ঈদ বোনাস, আইডি কার্ড প্রদান এবং কারখানা দ্রুত চালু করা।

    বাসদ নেত্রী ও সমাজকর্মী ডা. মনীষা চক্রবর্তী শ্রমিকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন। ইন্দো-বাংলা ফার্মার ম্যানেজার মিজানুর রহমান জানান, শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা চলছে।


    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সালেহ মো. রায়হান জানান, আলোচনার মাধ্যমে আইন অনুযায়ী বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। জেলা শ্রম দপ্তরের উপপরিচালক জানিয়েছেন, দ্রুতই শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক ডাকা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ