ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৪

    ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি,দুইটি কার্তুজ,একটি ছেনি,তিনটি কিরিচ. একটি লোহার রড এবং একটি কান্তা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোররাতে উপজেলার একলাশপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।  

    গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবু নগর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে তারেক (২২) একই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে রাকিব (২০)  শুভ (২১) একলাশপুর ইউনিয়নের মধুরামপুর গ্রামের মৃত ইমাম হোসেন বাহারের ছেলে শুভ (২১) ও কামাল উদ্দিনের ছেলে সাগর (২২)।

    নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  তিনি আরও বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদের গ্রেফতার করা হয়।  এ ঘটনায় মামলা দায়েরর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  গ্রেফতারকৃত আসামিদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ