ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর তিন দিনের রিমান্ড

    জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর তিন দিনের রিমান্ড
    জামায়াত নেতা শাহজাহান চৌধুরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবে প্ররোচনা ও ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেফতার সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামের নেতা শাহজাহান চৌধুরীকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

    শনিবার (১৫ মে) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়ালির ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, ‘জামায়াত নেতা শাহাজাহান চৌধুরীকে হাটহাজারী থানার তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। হাটহাজারী থানার এক মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

    এর আগে শুক্রবার (১৪ মে) ঈদের দিনগত রাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ার বাসভবন থেকে আটক করা হয় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরীকে।

    জানা গেছে, ‘চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য শাহজাহান চৌধুরী ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে সাতকানিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার আগে ২০১৮ সালে ৩ আগস্ট নগরীর খুলশী এলাকা থেকে শাহজাহান চৌধুরী গ্রেফতার হয়ে পরে জামিনে মুক্তি পান।

    গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে হাটহাজারীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে হেফাজতে ইসলাম। এসময় হাটহাজারী ভূমি অফিসে আগুন দেওয়া হয়।

    পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা যায় ৪ জন। এ ঘটনায় হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীসহ জামায়াত-বিএনপির নেতাকর্মীদের আসামি করে হাটহাজারী থানায় পৃথক ১০টি মামলা দায়ের করে পুলিশ।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ