ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • গাঁজা ও হিরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

    গাঁজা ও হিরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভা পূর্ব জগন্নাথপুর আমবাগান এলাকায় নিজ বসতবাড়ি হতে গাঁজা ও হিরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।

    শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত এর নেতৃত্বে এসআই মোঃ এরশাদ মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ বিরামপুর পৌরসভা পূর্ব জগন্নাথপুর আমবাগান এলাকায় নিজ বসতবাড়ি হতে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও হিরোইনসহ মাদক ব্যবসায়ী দম্পতি ২ জনকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার কৃত আসামি হলেন- বিরামপুর উপজেলার মৃত ফজলুর রহমান ছেলে মোঃ সানোয়ার হোসেন (৪০) ও মোঃ সানোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ সাহারা খাতুন (৩৫)

    বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার বলেন, বিরামপুর থানা পুলিশের একটি দল আজ শুক্রবার বিকেলে বিরামপুর পৌরসভা পূর্ব জগন্নাথপুর আমবাগান এলাকায় নিজ বসতবাড়ি হতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫.২ গ্রাম হিরোইন জব্দ করা হয়। 

    এ বিষয়ে মাদক দ্রব্য আইনে ধারাঃ মামলা নং-১১, তাং-২২/০৪/২০২২ খ্রিঃ, ধারাঃ ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) টেবিলের ১০(ক)/৮(ক) রুজু করা হয়েছে। 

    আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ