ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ আটক ১

    বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ হুমায়ুন কবির (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। বাংলাদেশি টাকায় যার বাজারমূল্য ২১ লাখ টাকা। রোববার (২৪ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান।

    তিনি জানান, গতকাল শনিবার দিনগত রাত ১১ টার দিকে কমলাপুর রেলস্টেশন তিন নম্বর প্লাটফর্ম থেকে গোপন সংবাদে হুমায়ুন কবিরকে প্রথমে আটক করা হয়। পরে তার পকেটে তল্লাশি করে ১৮৩ পিস সৌদি রিয়াল জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।

    তিনি আরও জানান, চুয়াডাঙ্গার আলফাডাঙ্গায় উপজেলায় হুমায়ুন কবিরের বাড়ি। সে গতকাল বেনাপোল এক্সপ্রেস করে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসে। হুমায়ুন এই বৈদেশিক মুদ্রার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ