ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • রাজশাহী কারাগারে খাপড়া ওয়ার্ড দিবস পালন

    রাজশাহী কারাগারে খাপড়া ওয়ার্ড দিবস পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় কারাগারের ভিতরে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিবসটি পালন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

    দলের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবুর নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দল রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।

    সভায় বক্তারা বলেন, ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে আন্দোলনরত কমিউনিস্ট বিপ্লবীরা পুলিশের গুলিতে নির্মমভাবে প্রাণ হারান। এই বীর শহীদরা যুগে যুগে তরুণ প্রজন্মের জন্য অফুরন্ত প্রেরণার উৎস। তারাই বর্তমান প্রজন্মের মানবিক ও সমাজতান্ত্রিক সমাজ-রাষ্ট্র বিনির্মাণের লড়াই-সংগ্রামে পথ দেখিয়েছেন। 

    নিম্নমানের খাবার ও বন্দি নির্যাতনের প্রতিবাদে অনশন ও আন্দোলন করায় ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে গুলি চালায় তৎকালীন পুলিশ।

    এতে নিহত হন ময়মনসিংহের কমরেড সুখেন্দু ভট্টাচার্য, দিনাজপুরের বলরাম সিংহ, চাঁপাইনবাবগঞ্জের সুধীন ধর, কুষ্টিয়ার দেলোয়ার হোসেন ও হানিফ শেখ এবং খুলনার বিজন সেন ও আনোয়ার হোসেন। এরা সবাই কমিউনিস্ট পার্টির সক্রিয় কর্মী ছিলেন। সেই থেকে ওয়ার্কার্স পার্টিরসহ বাম সংগঠনগুলো খাপড়া ওয়ার্ড দিবস পালন করে আসছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ