ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • গৌরনদীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

    গৌরনদীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা থেকে ঈদ উপলক্ষে দাদার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে স্কুল ছাত্রী দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে আটটার দিকে বাড়ির লোকজন পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেন।

    হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা গ্রামে। স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ মিলন খলিফা জানান, ওই মহল্লার বাসিন্দা ইদ্রিস সরদারের পুত্র ক্ষুদ্র ব্যবসায়ী মিলন সরদার দীর্ঘদিন থেকে স্ব-পরিবারে ঢাকায় বসবাস করে আসছেন। ঈদ-উল ফিতর উপলক্ষে মিলনের দুই কন্যা গ্রামের বাড়িতে বেড়াতে আসেন।

    শনিবার বিকেলে মিলন সরদারের সপ্তম শ্রেনীতে পড়ুয়া কন্যা আফসানা আক্তার (১৪) ও প্রথম শ্রেনীতে পড়ুয়া কন্যা জান্নাত (৮) সবার অজান্তে প্রতিবেশী ফুফুর বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।

    অনেক খোঁজাখুজির পর দিবাগত রাত নয়টার দিকে পরিবারের সদস্যরা পুকুর থেকে দুইবোনের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই সুশান্ত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ