ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ১৭০ মিলিয়ন পাউন্ড তহবিল গড়তে চায় ইউনাইটেড

    ১৭০ মিলিয়ন পাউন্ড তহবিল গড়তে চায় ইউনাইটেড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    খেলোয়াড় বিক্রি করে এই গ্রীষ্মে ১৭০ মিলিয়ন পাউন্ড তহবিল গড়তে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবের দায়িত্ব নিতে যাওয়া কোচ এরিক টেন হাগ অন্তত ৫ জন ফুটবলারকে ছেড়ে দেয়ার বিষয়ে সম্মত হয়েছেন।

    দল পুনর্গঠনের অংশ হিসেবে নতুন খেলোয়াড় দলভুক্ত করা এবং কিছু খেলোয়াড় বিক্রি করার বিশাল এক কার্যক্রম হাতে নিতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবের বেশ কিছু হাই প্রোফাইল তারকা দল ত্যাগের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। মার্কাস রাসফোর্ড, হ্যারি ম্যাগুইরে এবং ক্রিস্টিয়ানো রোনালদো আছেন এই তালিকায়।
     
    বিনা ট্রান্সফার ফিতে এই মৌসুমে হুয়ান মাতা, জেসি লিঙ্গার্ড ও নেমেঞ্জা ম্যাটিচকে হারাতে যাচ্ছে ইউনাইটেড। এদের মধ্যে অচিরেই দল ছাড়তে যাচ্ছেন নেমেঞ্জা। 

    এই প্রান্তিকে খেলোয়াড়দের জন্য বিপুল অর্থ ব্যয় করেছে ইউনাইটেড। ভান বিসাকা ও মার্টিয়াল এই দুই জনকেই ক্রয় কারার সময় ৫০ মিলিয়নের বেশী অর্থ ব্যয় করেছে ক্লাবটি। হোসে মরিনহোর আমলে এরিক বেলিকে কিনতে ব্যয় করেছে ৩০ মিলিয়ন পাউন্ড।

    এই সময় দলভুক্ত করা ৫ জন খেলোয়াড়ের মধ্যে সবার আগে ব্ল্যাকবার্ন রোভার্স থেকে ১৭ মিলিয়ন পাউন্ডে চুক্তিবদ্ধ হন ফিল জোন্স। আর ওলে গুনার সুলশারের অধীনে পোর্তো থেকে দলে ভেড়ানো অ্যালেক্স টেলেস হচ্ছেন এদের মধ্যে সবচেয়ে সস্তায় ইউনাইটেডে যোগ দেয়া খেলোয়াড়।  

    এই ৫ জনের জন্য যে অর্থ রেড ডেভিলসরা ব্যয় করেছে, তার কাছাকাছি অর্থ উদ্ধার করাও সম্ভব নয়। তবে টেন হাগের প্রথম দফার খেলোয়াড় কেনার জন্য ১৫০ মিলিয়ন পাউন্ড বরাদ্ধ করা হয়েছে। আর ওই অর্থের যোগান আসবে খেলোয়াড় বিক্রি থেকে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ