ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মঠবাড়িয়ায় বিদ্যালয়ে তালা!

    মঠবাড়িয়ায় বিদ্যালয়ে তালা!
    প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কে.এম.লতীফ ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বিদ্যালয়ে দুই বছর অনুপস্থিত থেকে নিয়মিত বেতন ভাতা উত্তোলন ও আর্থিক নানা দুর্নীতির অভিযোগে তার অপসারণের দাবীতে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষকরা।  

    বুধবার দুপুরে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মলেন শেষে তার পন্থী শিক্ষকদের নিয়ে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান দুই বছর ধরে বিনা ছুটিতে বিদ্যালয়ে অনুপস্থিতি, নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনে অনীহা, বার বার নিজস্ব লোক নিয়ে এডহক কমিটি গঠনের অপচেষ্টা ও আর্থিক দুর্নীতিসহ বিভিন্ন অনিয়ম করে আসছেন। 

    লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, প্রধান শিক্ষকের অপসারণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি ও ঈদ পরবর্তী কঠোর আন্দোলনে ঘোষণা দেয়া হবে।   এসময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. বাচ্চু মিয়া আকন, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, মো. বেলায়েত হোসেন, মো. মোশারেফ হোসেন, অভিভাবক ও বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদসহ অধিকাংশ শিক্ষকরা উপস্থিত ছিলেন।  

    এব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি বিদ্যমান। আমার দুর্নীতির বিষয়টির তারাই দেখবাল করবেন। তাছাড়া আমি দাপ্তরিক সকল কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। কিন্তু বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক খলিলুর রহমানসহ কতিপয় শিক্ষক আমাকে ভয়ভীতি দেখিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে দিচ্ছেনা। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ