ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার  বোরহানউদ্দিনে উপজেলা ‍আওয়ামী লীগের ‍উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) ‍উপজেলার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ‍ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ ‍আসনের সংসদ সদস্য ‍আলী ‍আজম মুকুল। ‍এছাড়া সভাপতিত্ব করেন ‍উপজেলা ‍আওয়ামী লীগের সভাপতি মো. জসিম ‍উদ্দিন হায়দার।

    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, আমার অভিভাবক ভোলা-১ আসনের সাংসদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ২০১৪ সালে ‍আমাকে আপনাদের ভোলা-২ আসনে পাঠিয়েছেন সুখে দুঃখে সকলের পাশে থেকে কাজ করার জন্য। সেই ধারাবাহিকতা বজায় রেখে আদৌ আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। ভোলা ২ আসনের সকল পেশার মানুষ বলতে পারবেনা যে আমার দ্বারা কারো ক্ষতি হয়েছে।

    তিনি বলেন, ‘আমি যতটুকু পেরেছি সব সময় আপনাদের উপকার করার  জন্য চেষ্টা করেছি। আর বিশেষ করে যারা ইউনিয়নের বিভিন্ন পদ পদবীতে আছেন তাদের খোঁজ খবর নিবেন। তারা দলের জন্য অনেক কষ্ট করেন। এসময় দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে এক সাথে কাজ করার ‍আহ্বান জানান তিনি।

    এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ‍উপস্থিত ছিলেন-  উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম মিয়া, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন ফকির (বিপিএম), উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া।

    ‍এছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর,  রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা ‍উপস্থিত ছিলেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ