ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলায় জাতীয় লিগ্যাল এইড দিবস পালিত

    ভোলায় জাতীয় লিগ্যাল এইড দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোলায় জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস- ২০২২ পালিত হয়েছে।  এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে র‍্যালি, আলোচনা সভা ও মেলার আয়োজন করা হয়। 

    জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক। আলোচনা সভার শুরুতে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ভোলা সদর-১ আসনের সাংসদ সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখেন।  

    এসময় আলোচনায় অংশ নেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সদস্য সচিব, জেলা লিগ্যাল এইড কমিটি সাব্বির মো. খালিদ, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মোহাম্মাদ সাইফুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সানাউল হক প্রমূখ। 
    এসময় বক্তারা বলেন, দরিদ্র, অসহায় সাধারণ মানুষ যাতে বিনা খরচে আইনী সহায়তা পেতে পারে এজন্য লিগ্যাল এইড কাজ করছে। র‍্যালিতে বিচারক, আইনজীবী, জনপ্রতিনিধি, বিচারপ্রার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ