ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ঝালকাঠিতে আইনগত সহায়তা দিবস পালিত

    ঝালকাঠিতে আইনগত সহায়তা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। 

    জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ, জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ বিচারক ও আইনজীবীরা এতে অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি। 

    আমির হোসেন আমু বলেন, আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে দেশের সকল নাগরিকদের। বর্তমান সরকার সবসময় মানুষের পাশে রয়েছে। দেশ আগের চেয়ে অনেক এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যহত রাখতে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের এ প্রবীণ নেতা।

    অনুষ্ঠানে শ্রেষ্ঠ লিগ্যাল এইড আইনজীবী হিসেবে মাহাবুব আলম কবির, মো. আব্দুল জলিল, এএইচএম খাইরুল আলম সরফরাজকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। জেলা প্রশাসক মো. জোহর আলীসহ অতিথিরা আইনজীবীদের হাতে এ পুরস্কার তুলে দেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ